Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

BN DESK
26 May 2026, 06:42 PM পড়তে ১ মিনিট

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের  ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, ময়মনসিংহের সদরের দাপুনিয়া গ্রাম থেকে আসা ৬ মাস বয়সী ছেলে শিশু গত ১৯ মে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) রাতে শিশুটির  মৃত্যু হয়। এ ছাড়া নেত্রকোনা মোহনগঞ্জ থেকে আসা ১০ মাস বয়সী ছেলে শিশু গত ২০ মে হাসপাতালে ভর্তি হয় ।

চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৬ মে) সকালে শিশুটির মৃত্যু হয়। দুই শিশু হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়াসহ নানা সমস্যায় ভুগছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৬২ জন শিশু চিকিৎসাধীন আছে।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার