Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি

BN DESK
02 September 2026, 02:31 AM পড়তে ১ মিনিট

সূস্থ্য শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে মহান মে দিবস।

আজ শুক্রবার (০১ মে) সকাল সাড়ে ৮টার দিকে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সহ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহরের কমিউনিটি সেন্টার থেকে সকাল ৮টার দিকে শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

এলাকা: মেহেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার