Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 04:27 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের খাল থেকে আবুল হোসেন (৬৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
 
আজ রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানিয়েছে, সকালে আবুল হোসেন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ভবনগর খালের ব্রিজের ওপর পৌঁছে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে সাইকেল নিয়ে পড়ে যান। পরে খালের পানিতে ওই ব্যক্তির হাত ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এই ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

B
BN DESK | 26 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার