Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

BN DESK
10 October 2025, 07:00 AM পড়তে ১ মিনিট
মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জীবননগর কালীগঞ্জ সড়কের তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে তুষার সিরামিকস কারখানা থেকে একটি ট্রাক বের হয়ে আসে। এসময় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার