Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫

BN DESK
09 October 2025, 02:54 PM পড়তে ১ মিনিট
মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫

মফস্বল ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিল। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের ওই স্থানে পৌঁছালে তুষার সিরামিকসের কারখানা থেকে একটি ড্রাম ট্রাক বের হয়ে প্রধান সড়কে উঠলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক-হেলপার ও বাসের যাত্রীসহ ১৫ জন আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার