Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুরে বিজিবির অভিযান কোটি টাকার হেরোইন উদ্ধার

BN DESK
10 October 2025, 10:23 PM পড়তে ১ মিনিট
মহেশপুরে বিজিবির অভিযান কোটি টাকার হেরোইন উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

আজ সোমবার (১৯ মে) সন্ধ্যা সোয়া ৭টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন উথলী বিওপির হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত পিলার-৭১/৭-এস সংলগ্ন সন্তোষপুর গ্রামের একটি কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। অভিযানকালে পার্শ্ববর্তী সিংনগর গ্রামের মাঠ থেকে ১৩ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিস ভারতীয় অবৈধ উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

এদিকে রাজাপুর ও নতুনপাড়া বিওপির পৃথক অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ, ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিক ক্যারেট এবং ১টি ট্রলি গাড়ী উদ্ধার করে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামাল বিজিবির মালখানায় জব্দ রাখা হয়েছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহেশপুরে বিজিবির অভিযান কোটি টাকার হেরোইন উদ্ধার

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার