Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

BN DESK
02 September 2026, 04:26 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ৬ জনকে বাংলাদেশে পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
আজ।শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই অপচেষ্টা বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ভেস্তে যায়।
 
বিজিবি জানিয়েছে, ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ৫৫/এমপি বরাবর অবস্থিত গেইট দিয়ে ৫৯ ব্যাটেলিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। যাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী।
 
বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির সামন্তা বিওপি'র টহল দলের নজরে আসে বিষয়টি। ওই সময় বিজিবির টহল দল প্রথমে ওই ৬ জনকে বাংলাদেশে প্রবেশে বাঁধা দেয়। এসময় ওই ৬ জন জিরো লাইনের ওপারে ভারতের ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করে।
 
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, ‘সার্বিক বিষয়টি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সামন্তা সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।’
এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

B
BN DESK | 25 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার