Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুর সীমান্তে অস্ত্র-গুলি রেখে ভারতে পালালো ২ দুর্বৃত্ত

BN DESK
09 October 2025, 10:03 AM পড়তে ১ মিনিট
মহেশপুর সীমান্তে অস্ত্র-গুলি রেখে ভারতে পালালো ২ দুর্বৃত্ত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুই ব্যক্তি। তাদের হাতে একটা ব্যাগও ছিল। শুরু থেকেই নজর রাখছিল বিজিবি সদস্যরা। এক পর্যায়ে ব্যাগে কী আছে দেখতে চাইলে তা ফেলে দৌঁড়ে ভারতের সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায় দু’জন।

পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালায় বিজিবি। সেখান থেকে একটি ভারতীয় পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, জীবননগর পাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পাশ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে দুইজন। তাদের তল্লাশি করতে চাইলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল এবং গুলি উদ্ধার করে বিজিবি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহেশপুর সীমান্তে অস্ত্র-গুলি রেখে ভারতে পালালো ২ দুর্বৃত্ত

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার