Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি আটক

BN DESK
03 September 2026, 03:28 AM পড়তে ১ মিনিট
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী-শিশুসহ ২৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
এতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের আব্দুর রহিমের ভুট্টা ক্ষেতের মধ্য হতে নিয়মিত টহল পরিচালনা করে ২৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু।

তারা নড়াইল, খুলনা, ঢাকা, মাগুরাও যশোর জেলার বাসিন্দা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি আটক

B
BN DESK | 25 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার