Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুর সীমান্তে বিদেশী অস্ত্র গুলি উদ্ধার

BN DESK
03 September 2026, 02:12 AM পড়তে ১ মিনিট
মহেশপুর সীমান্তে বিদেশী অস্ত্র গুলি উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকা থেকে বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন মাটিলা বিওপি এলাকার একটি বাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মাটিলা বিওপির সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত পিলার-৫১/৬-এস-সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানকালে জুলুলী গ্রামে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেল চালক লিটন মিয়া (২১) (পিচ্চি লিটন) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করে বিজিবি।

পলাতক লিটন মিয়া মহেশপুর উপজেলার জীবননগর পাড়ার ওলিয়ার রহমানের ছেলে। আটককৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, এখনো , গুলি ও মোটরসাইকেল থানায় পৌঁছায়নি। এগুলো হাতে পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহেশপুর সীমান্তে বিদেশী অস্ত্র গুলি উদ্ধার

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার