Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জন আটক

BN DESK
10 October 2025, 12:05 PM পড়তে ১ মিনিট
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জন আটক

নিউজ ডেস্ক:   ঝিনাইদহের মহেশপুর উপজেলার উথুলি, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, কসমেটিকস, ৬৩ বোতল মদ ও ১৮ বোতল বিয়ার জব্দ করা হয়।


বুধবার (২৩ এপ্রিল) ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কালিগ্রামের অধির বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুর জেলার বোয়ালমার থানার কালিনগরের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা (৩১), বাগেরহাট জেলার মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার তেলাটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। আটককৃতদের মধ্যে ৪ জন নারী রয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার উথুলি, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জন আটক

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার