Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক

BN DESK
10 October 2025, 12:08 PM পড়তে ১ মিনিট
মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে রাশেদ মিয়া (২০), পিরোজপুরের নেছারাবাদ থানার গণপতিকাঠী গ্রামের রমেশ রায়ের ছেলে প্রবাস রায় (৪৫) ও প্রবাস রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬)। আটকদের মধ্যে বাকি চারজন নারী ও দুইজন শিশু।

বিজিবি জানিয়েছে, ভোর সাড়ে ৬ টার দিকে মহেশপুর সীমান্তের কুসুম বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এসময় স্থানীয় দালালসহ তিনজনকে আটক করা হয়। আটকের মধ্যে দুজন নারী।

এদিকে ভোর ৬টার দিকে সীমান্তের লড়াইঘাট বিওপির অপর এক অভিযানে দুই নারী ও দুই শিশুসহ আরও ছয়জনকে আটক করে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার