Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ ভাই-বোনের পরিবারের পাশে রিজভী

BN DESK
09 October 2025, 08:56 PM পড়তে ১ মিনিট
মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ ভাই-বোনের পরিবারের পাশে রিজভী
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ শুক্রবার দুপুরে মাইলস্টোন স্কুলের একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাত করেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।
 
শহীদ নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন। তিনি রিজভী আহমেদের কাছে তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারো কবর না দেয়া হয়; সে বিষয়ে দাবি জানান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সকলের খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারো কবর দেয়া না হয়; সেই বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবো।শোকভরা কন্ঠে এই কথা বলে শিশুদ্বয়ের পিতাকে স্বান্তনা জানান রিজভী।
 
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাঃ শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডাঃ মুনতাসির, তাসিন, মুসাদ্দিক-সহ নেতৃবৃন্দ।
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ ভাই-বোনের পরিবারের পাশে রিজভী

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার