Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় গণহত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

BN DESK
02 September 2026, 04:47 AM পড়তে ১ মিনিট

মাগুরায় গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের চৌরঙ্গী মোড়, ঢাকা রোড ও ভায়না মোড় প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল বক্তব্য দেন। তিনি বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরাও গণহত্যার অভিযোগের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এলাকা: মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় গণহত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

B
BN DESK | 06 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার