Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 04:58 AM পড়তে ১ মিনিট
মাগুরায় শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার

মাগুরায় জেলা শ্রমিক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২০ জানুয়ারি) ভোরে মাগুরা-যশোর সড়কের চারা বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রুমন (৪০) মাগুরা শহরের পারলা গ্রামের আক্কাস মোল্যার ছেলে।

নিহত রুমনের বড় ভাই মিলন এই মৃত্যুকে রহস্যজনক দাবি করে পুলিশী তদন্ত চেয়েছেন। তিনি জানান, রুমন মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ৩ বারের নির্বাচিত লাইন সম্পাদক ও জেলা শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাতের বেলা মটর সাইকেলে যাত্রী বহনের কাজও করতেন। সেই সূত্রে রবিবার রাত ৮টার দিকে মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। ভোরে চারা বটতলা এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আইয়ুব আলী বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অক্ষত অবস্থায় মরদেহের পাশে তার মটর সাইকেলটি পাওয়া গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এলাকা: মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার