Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরার রেলপথ নির্মাণ প্রকল্প পরিদর্শণে রেলপথ মন্ত্রী

BN DESK
03 September 2026, 02:23 AM পড়তে ১ মিনিট
মাগুরার রেলপথ নির্মাণ প্রকল্প পরিদর্শণে রেলপথ মন্ত্রী

মাগুরা প্রতিনিধি : রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এমপি শনিবার দুপুরে মধুখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। মন্ত্রী নির্মাণাধীন মাগুরা রেলওয়ে  স্টেশন এলাকায় পৌছলে মাগুরা ২ আমনের সংসদ সদস্য এড.বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ সভাপতি এনামুল হক হীরক, সাংগঠনিক সম্পাদক নব নির্বাচিত মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রানা আমীর ওসমান, সংসদ সদস্য সদস্য সাকিব আল হাসানের পিতা খোন্দকার মাশরুর রেজা, মেহেদী হাসান উজ্জলসহ নেতাকর্মীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মাগুরা সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রকল্পের ভুমি অধিগ্রহন ও প্রকল্প সম্পর্কে আলোচনায় অংশ নেন।

এলাকা: খুলনা মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরার রেলপথ নির্মাণ প্রকল্প পরিদর্শণে রেলপথ মন্ত্রী

B
BN DESK | 18 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার