Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

BN DESK
01 September 2026, 10:19 PM পড়তে ১ মিনিট
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

নিউজ ডেস্ক:  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন আগামী ১৭ মে নির্ধারণ করেছেন। 


আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলার এ তারিখ ঘোষণা করেন। 

আজ মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শেষ হয়। এর আগে মামলার বাদীসহ মোট ২৯ জনের স্বাক্ষ্য নেওয়া হয় এবং দুই দিন হয় এ বিষয়ে যুক্তিতর্ক। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী জানান,আদালতে আসামিদের বিপক্ষে আনা দালিলিক প্রমাণের ভিত্তিতে আগামী ১৭মে শনিবার মামলার রায় দেওয়া হবে। 

তিনি বলেন, “আজ সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক শুনানি শুরু হয়ে শেষ হয় ১১টা ৩৫ মিনিটে।”

মামলায় গত ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। এ মামলায় মোট ২৯ জনের স্বাক্ষ্য নেওয়া হয় আট কার্যদিবস ধরে। গত ৮ মে স্বাক্ষ্য শেষ হয়। ১২ ও ১৩ মে মামলার যুক্তিতর্ক শুনানি হয়।”

মামলার অভিযোগে জানা যায়, গত ১ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় শিশু আছিয়া। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে চারজনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার