Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরার সাবেক এমপি শিখরের ভাই গ্রেফতার

BN DESK
10 October 2025, 02:35 PM পড়তে ১ মিনিট
মাগুরার সাবেক এমপি শিখরের ভাই গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেফতার আশরাফুজ্জামান মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেনযোগে চুয়াডাঙ্গায় এসেছেন। তিনি রেলস্টেশন এলাকায় অবস্থান করছেন। এ খবরের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার কাছে একটি তালাবদ্ধ ব্যাগ রয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিষয়ে মাগুরা সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরার সাবেক এমপি শিখরের ভাই গ্রেফতার

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার