Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম

BN DESK
03 September 2026, 04:09 AM পড়তে ১ মিনিট
মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম

মাগুরা শহরের নতুন বাজার এলাকায় কাত্যায়নী পূজা চলাকালে সন্ত্রাসী হামলায় ছাত্রদলের ৪ নেতাকর্মী আহত হয়েছেন।

গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের ছানারবটতলা মোড়ে তাদের ওপর হামলা করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।

আহত আরাফাতসহ নেতাকর্মীরা জানান, কাত্যায়নী পূজার বিজয় দশমী উপলক্ষে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে শহরের দোয়ারপাড়া এলাকার কিছু সস্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে তাঁরা দাবি করেন।

আহতরা হলেন, মাগুরা পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত (২০), ছাত্রদলকর্মী সোহান (১৭), অন্তর (১৬), হৃদয় (১২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

এলাকা: মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম

B
BN DESK | 12 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার