Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় দুর্ঘটনার অলৌকিকভাবে বেঁচে গেছেন ৬ যাত্রী

BN DESK
01 September 2026, 10:17 PM পড়তে ১ মিনিট
মাগুরায় দুর্ঘটনার অলৌকিকভাবে বেঁচে গেছেন ৬ যাত্রী

নিউজ ডেস্ক:  মাগুরা সদরে ঢাকা-ঝিনাইদহ মহাসড়কের কাশীনাথপুর এলাকায়  ভয়াবহ  এক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন মাক্রোবাসের চালকসহ ছয় যাত্রী।   


শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

ঢাকা থেকে মেহেরপুর যাওয়ার পথে মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি ভয়ানকভাবে দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও যাত্রীরা অলৌকিকভাবে বেঁচে গেছেন। তবে আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি মেহেরপুর। ঈদের ছুটিতে তারা ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। 

আহতরা হলেন শাকিল (২৫), হুমাইরা (২১), শফিক (৫৫) ও রত্না (৪০)। এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 


মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাষ রঞ্জন হালদার বলেন, ‘‘মাইক্রোবাসের চালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’’ 


মাগুরার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় দুর্ঘটনার অলৌকিকভাবে বেঁচে গেছেন ৬ যাত্রী

B
BN DESK | 28 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার