Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় নছিমনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

BN DESK
03 September 2026, 04:29 AM পড়তে ১ মিনিট
মাগুরায় নছিমনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

মাগুরার মহম্মদপুর উপজেলায় ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় তোবারেক মোল্লা (৪৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নোহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তোবারেক মোল্লা বাইসাইকেল চালিয়ে মাঠে যাওয়ার সময় একটি স্যালো ইঞ্জিন চালিত নছিমন তাকে ধাক্কা দেয়। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. আব্দুর রহমান জানান, উপজেলার নোহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে সড়ক দুর্ঘনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় নছিমনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

B
BN DESK | 21 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার