Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

BN DESK
03 September 2026, 04:37 AM পড়তে ১ মিনিট
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রামনগর ঠাকুরবাড়ি নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহত দুজনের মধ্যে একজনের নাম সজিব আহম্মেদ (২৮)। তিনি মাগুরা আমলসা ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সজিব একটি ইটভাটায় ম্যানেজারের হিসেবে কাজ করতেন। অপরজনের নাম মতিয়ার রহমান (৫৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার ডামুড়হুডা থানার বেস্টপুর গ্রামের করিম মণ্ডলের ছেলে। মতিয়ার কাঠের ব্যবসা করতেন।

 

জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে মাগুরার রামনগর ঠাকুরবাড়ি নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সজিব আহম্মেদ মারা যান।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যার দিকে মাগুরা টার্মিনালের সামনে থেকে রাস্তা পাড়ের সময় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে আহত হন মতিয়ার রহমান। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, দুর্ঘটনা নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোনো পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

B
BN DESK | 14 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার