Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩

BN DESK
30 March 2024, 11:32 AM পড়তে ১ মিনিট
মাগুরায় বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩

মফস্বল ডেস্ক : মাগুরা-যশোর মহাসড়কের শালিখার ছয়ঘরিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। শুক্রবার (২৯ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধু শিকদার (৫৫), নিরুপা রানী দে (৪০) ও পুষ্প রানী দে (৫০)। আহতদের মধ্যে চারজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাগুরার শালিখা থানার ওসি নাসির উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-যশোর হাইওয়ে সড়কের ছয়ঘরিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। অপর একজন মাগুরা ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিহত তিনজনের বাড়ি যশোরের বাঘারপাড়ার নারকেলবাড়িয়া গ্রামে। তারা মাগুরার শ্রীপুরের নামযজ্ঞ অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩

B
BN DESK | 30 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার