Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

BN DESK
03 September 2026, 04:37 AM পড়তে ১ মিনিট
মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত মান্নান ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের টুপি পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। মান্নান পেশায় একজন মোটরসাইকেল চালক এবং রাইড শেয়ারিং কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 

বৃহস্পতিবার সকালে মৎস্য ভবন এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল মোল্লা রাইড শেয়ারিং করেন। তিনি বিভিন্ন সময় মাগুরা জেলা শহর থেকে গ্রামের বিভিন্ন স্থানে যাত্রীদের পৌঁছে দিতেন। গতকাল রাতেও তিনি যাত্রীদের বিভিন্ন গ্রামে পৌঁছে দেওয়ার কাজ করতে বেরিয়েছিলেন। তবে তিনি আর রাতে বাড়িতে ফিরে আসেননি। ভোরে স্থানীয়রা টুপি পাড়া মৎস্য ভবন খালপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইদ্রিস আলী জানান, টুপি পাড়া খালপাড়া এলাকায় মান্নান মোল্লা নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

এলাকা: মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার