Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

BN DESK
03 September 2026, 04:08 AM পড়তে ১ মিনিট
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নওশের আলী (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন।  

আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলীর বাড়ি মাগুরা সদরের সীতারামপুর গ্রামে।

কাটাখালী বাজারের ব্যবসায়ী হান্নান মোল্যা জানান, বুধবার সকালে বাইসাইকেল যোগে নিজ গ্রাম থেকে নওশের আলী কাটাখালী বাজারে নিজের চায়ের দোকানে আসছিলেন। পথে যশোরমুখী একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার