Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় ১৮৫ নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ

BN DESK
02 September 2026, 05:22 AM পড়তে ১ মিনিট
মাগুরায় ১৮৫ নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায়  হার পাওয়ার প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ করা হয়েছে। জেলার ১৮৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়।

শনিবার বেলা ১২টায় শহরের আছাদুজ্জামান মিলনায়তনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেলা প্রশাসন এ ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ট্রেনিং পার্টনার হিসেবে সহযোগীতায় ছিলো সিমস্ সিস্টেম ও চালডাল লিমিটেড।

হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।

 

এলাকা: খুলনা মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় ১৮৫ নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ

B
BN DESK | 17 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার