Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাছ ধরতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

BN DESK
04 September 2026, 05:24 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনার মাছ ধরতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে নাজমুল হাসান সোহেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের উত্তর বাদে কনুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সোহেল ওই গ্রামের আলতু মিয়ার ছেলে।
 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ির পাশের একটি পুকুরের মাছ ধরতে বৈদ্যুতিক সেচ মেশিন বসানোর কাজ করছিলেন সোহেল। 
মেশিনে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত ছিদ্রযুক্ত তারের সংস্পর্শে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হন সোহেল।  
পরে তার চিৎকার শুনে পাশে থাকা ভাই ফেরদৌস দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসির হাবিব সোহেলকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মাছ ধরতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

B
BN DESK | 12 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার