Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাটির নিচে নির্মিত ট্যাংক থেকে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

BN DESK
29 March 2026, 03:24 AM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচের ট্যাংক থেকে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে একটি পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে দুটি ট্যাংকি ও দুটি গাড়িতে জ্বালানি মজুত পাওয়া যায়।
অভিযানে অবৈধভাবে মজুত রাখা চার হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। 

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, অবৈধভাবে মজুতকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রির ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, গত দেড় থেকে দুই মাস যাবত ওই পাম্প মালিক এসব জ্বালানি তেল মজুত করে আসছিলেন। দাম বৃদ্ধি হলে তার এসব জ্বালানি বিক্রি করার উদ্দেশ্য ছিল। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযান কালে আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম প্রমুখ।

এছাড়া, এর আগে গত রাতে জেলার হালুয়াঘাটে অভিযান চালিয়ে ২৩০ লিটার জ্বালানি জব্দ করে উপজেলা প্রশাসন।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মাটির নিচে নির্মিত ট্যাংক থেকে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার