Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদকাসক্ত ছেলেকে পুলিশে তুলে দিলেন এক মা

BN DESK
09 October 2025, 07:09 PM পড়তে ১ মিনিট
মাদকাসক্ত ছেলেকে পুলিশে তুলে দিলেন এক মা

নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিলেন এক মা। মাদক সেবন ও বহনের অপরাধে শাহজাহান মিয়া (২৫) নামে যুবককে ১২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নগদ একশ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, মা সাজেদা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম পুলিশের সহযোগিতায় সদরের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

এ সময় শাহজাহান মিয়াকে হাতনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া অপরাধ স্বীকার করে নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় নগদ এক শ টাকা জরিমানা করা হয়। পরে রাতেই তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাজাপ্র্রাপ্ত শাহজাহান মিয়া উপজেলার পাঁচগাও গ্রামের শুকুর মাহমুদের ছেলে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, শাহজাহান একজন মাদকাসক্ত।  মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করত, মারধর করত। শেষে অতিষ্ঠ হয়ে পুলিশে বিষয়টি জানায় মা সাজেদা খাতুন।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মাদকাসক্ত ছেলেকে পুলিশে তুলে দিলেন এক মা

B
BN DESK | 23 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার