Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে আহত

BN DESK
03 September 2026, 07:14 PM পড়তে ১ মিনিট
মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে আহত

নিউজ ডেস্ক:  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শান্তিপাড়া গ্রামে তানভীর চৌধুরী (৩৫) নামে এক ছেলে মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে আহত করেছে।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে তাকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ।  আহত মা রাহেনা বেগম (৬০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আটক তানভীর নবীগঞ্জ উপজেলার শান্তিপাড়া গ্রামের জুনেদ চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, মাদকসেবী ছেলে শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফিরে দেখেন তার মা রাহেনা বেগম ভাত খাচ্ছেন। এ সময় মাদক সেবনের জন্য টাকা চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে তানভীর ক্ষিপ্ত হয়ে তার মাকে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

এদিকে এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ রাত ১০টার দিকে গ্রাম থেকে তানভীরকে আটক করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “এ ঘটনায় মামলা দায়ের হবে এবং তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।”

এলাকা: হবিগঞ্জ নবীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে আহত

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার