Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষে নিহত ১

BN DESK
09 October 2025, 10:55 PM পড়তে ১ মিনিট
মাদারগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষে নিহত ১

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘেরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আবুল কালাম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া মধ্যপাড়ায় এ ঘটনায় ঘটে।

 

এলাকাবাসী জানান, তেঘরিয়া মৌজার একখণ্ড জমি নিয়ে নিহত কালামের সাথে প্রতিবেশী এনছ আলীর বিরোধ নিষ্পতির জন্য বুধবার সকাল সাড়ে ১০টায় শালিসি বেঠক হয়। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় শালিস স্থগিত করে লোকজন চলে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি এবং হাতাহাতি, কিল-ঘুষির এক পর্যায়ে আবুল কালাম অসুস্থ হলে তাকে দ্রুত মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ সার্কেল এএসপি সাইদুর রহমান ও ওসি ইনচার্জ মো. হাসান আল মামুন ঘটনারস্থল পরিদর্শন করেন।

ওসি ইনচার্জ মো. হাসান আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। নিহতের  ছোট ভাই (অব.) সেনা সদস্য সিরাজুল ইসলাম জানান, এব্যাপারে তিনি বাদী হয়ে মামলা করবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মাদারগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষে নিহত ১

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার