Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
07 October 2025, 07:15 PM পড়তে ১ মিনিট
মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে  শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমান মুনদিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চর গোলাবাড়ী পশ্চিম নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই এলাকার সাকিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে নিহত শিশু ইমান বাড়ির উঠানে খেলা করছিল।

খেলাধুলার এক পর্যায়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে উঠানে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে মরদেহ উদ্ধার করেন।

জোড়খালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম তরফদার বলেন, ‘আজ সকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু মুনদিলের মৃত্যু হয়।

মাদারগঞ্জ থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার