Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে চলন্ত বাসে আগুন, চাকার নিচে পড়ে নিহত ১

BN DESK
13 April 2026, 02:33 AM পড়তে ১ মিনিট

ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে যাত্রীরা লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী চাকার নিচে পড়ে নিহত হন।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। এদিকে আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যানচলাচল স্বাভাবিক করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি, গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যান। পরে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

মাদারীপুরে চলন্ত বাসে আগুন, চাকার নিচে পড়ে নিহত ১

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার