Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ সেনাবহিনীর হাতে আটক ৫

BN DESK
02 September 2026, 02:29 PM পড়তে ১ মিনিট
মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ সেনাবহিনীর হাতে আটক ৫

নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের ফজলুল হকের ছেলে শামসুল হক উজ্জ্বল (৩৫), সাহেব আলির ছেলে আরশ আলি (৪০), তাজপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মারাজ মিয়া (২৫), ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে ওলি মিয়া (৩০) ও ইয়াজ উদ্দিনের ছেলে কামাল মিয়া (৪০)। তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমাম হোসাইন।

এর আগে ফিল্ড ইন্টেলিজেন্স ল্যান্স কর্পোরাল মো. সাইদুল ইসলামের তথ্যের ভিত্তিতে ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাধবপুর শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্পের আওতাধীন মাধবপুরের তাজপুর এলাকায় ক্যাপ্টেন ইমাম হোসাইনের নেতৃত্বে চিহ্নিত মাদক কারবারির বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ সেনাবহিনীর হাতে আটক ৫

B
BN DESK | 03 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার