Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে জুতা ছুড়ে ফেলায় ছুরিকাঘাতে সহপাঠীকে হত্যা

BN DESK
09 October 2025, 02:41 AM পড়তে ১ মিনিট
মাধবপুরে জুতা ছুড়ে ফেলায় ছুরিকাঘাতে সহপাঠীকে হত্যা

হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদরাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে সহপাঠী শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুতা ছুড়ে দেওয়াকে কেন্দ্র করে মাদরাসার রান্নাঘরের পাশে শিক্ষার্থী মো. এহসানুল হক নাবিলের (১৩) সঙ্গে সহপাঠী মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফির (৮) কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নাবিল রান্নাঘরের পেঁয়াজ-মরিচ কাটার ছুরি দিয়ে রাফিকে একাধিকবার আঘাত করে।

এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

নিহত আশরাফুল ইসলাম রাফি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এহসানুল হক নাবিল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় নাবিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাধবপুরে জুতা ছুড়ে ফেলায় ছুরিকাঘাতে সহপাঠীকে হত্যা

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার