Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 01:42 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটককে দলবদ্ধ গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. নাসিরকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৮ এপ্রিল রাতে চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নাসির মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। র‍্যাব-৯ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলার বিবরণ থেকে জানা গেছে, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাসিন্দা। গত ২৩ মার্চ বিকেলে জনৈক হাসন মিয়ার সঙ্গে সিএনজিযোগে সুরমা চা বাগানে বেড়াতে যান তিনি। সন্ধ্যার দিকে বাগানের নির্জন স্থানে অবস্থানকালে লাঠিসোঁটা নিয়ে দুই দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীদের ধাওয়ায় হাসন মিয়া পালিয়ে গেলে দুর্বৃত্তরা ওই নারীকে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং তার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এর আগে, গত ২৮ মার্চ এই মামলার আরেকজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তার নাসিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাধবপুরে নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

B
BN DESK | 20 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার