Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

BN DESK
05 September 2026, 04:58 AM পড়তে ১ মিনিট
মাধবপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:   হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে হোসেন মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে  এ ঘটনা ঘটে।

নিহত হোসেন মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জাহির আলী একাধিক ডাকাতি মামলার আসামি। তাদের মধ্যে বিরোধ রয়েছে। রবিবার বিকেলে পূর্বে বিরোধের জেরে দুপক্ষের লোকজনে সংঘর্ষে জড়ায়। এসময় জাহির আলীর পক্ষের হোসেন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ‘‘দুপক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাধবপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার