Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতি, গ্রেপ্তার ২

BN DESK
02 September 2026, 02:25 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারতে যাওয়ার পথে এক ব্যবসায়ীর গাড়ি থামিয়ে চারটি মোবাইল ফোন ও ৯৩ হাজার টাকা লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (১৯ জুলাই) অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

পরে থানায় সোপর্দ করলে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়দলিয়া গ্রামের কাউসার মিয়ার ছেলে শিপন মিয়া (২৫) এবং রাজধানীর তুরাগ এলাকার ফরিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৯)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জুন গাজীপুরের কালিয়াকৈরের ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার (৫৮) পরিবার নিয়ে সিলেটে শাহজালাল (র.) ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারতে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে পুলিশের পোশাক পরা ১০-১২ জনের একটি ডাকাতদল তাদের পথরোধ করে।

অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে চারটি মোবাইল ফোন, ৯৩ হাজার টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িটি সিলেটের দিকে নিয়ে যায়।

এ ঘটনায় সামছুল আলম সরকার বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।

পরে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে।

র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা রোববার শায়েস্তাগঞ্জ উপজেলার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়া ও শিপন মিয়াকে আটক করে। পরে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হলে পুলিশ ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখায়।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাধবপুরে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতি, গ্রেপ্তার ২

B
BN DESK | 19 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার