Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে মরিচের বস্তার ভেতর মিলল গাঁজা ,২ কারবারি গ্রেফতার

BN DESK
02 September 2026, 01:52 PM পড়তে ১ মিনিট
মাধবপুরে মরিচের বস্তার ভেতর মিলল গাঁজা ,২ কারবারি গ্রেফতার

হবিগঞ্জ জেলার মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ নোয়াহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মরিচের বস্তার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার মাধবপুর উপজেলার ধনকুড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে খলিল মিয়া ও বনগাঁও গ্রামের মসকুদ আলীর ইলিয়াস মিয়া। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাধবপুরে মরিচের বস্তার ভেতর মিলল গাঁজা ,২ কারবারি গ্রেফতার

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার