Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই যুবক আটক

BN DESK
02 September 2026, 02:32 PM পড়তে ১ মিনিট
মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই যুবক আটক

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার সোয়াবই এলাকা থেকে বিজিবির টহলদল তাদের আটক করে।

তারা হলেন, কুমিল্লার মানোয়ারগঞ্জ উপজেলার খিলা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও নারায়ণগঞ্জের কাঁচপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. জীবন (২২)।

বিজিবি জানায়, আটক মাস আগে তারা দর্জির কাজের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে যান। রোববার সকালে তারা ভারতীয় মানবপাচারকারীদের সহযোগিতায় বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করে। এ সময় ২৫ বিজিবি ব্যাটালিয়নের হরষপুর বিওপির টহল দলের নিকট তারা আটক হন। তাদের কাছ থেকে দুটি মোবাইল, বাংলাদেশি নগদ চার হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ জানান, সীমান্তে বিজিবি চোরালচালান, মানবপাচার রোধসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই যুবক আটক

B
BN DESK | 19 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার