Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে সোয়া কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক

BN DESK
02 September 2026, 02:08 PM পড়তে ১ মিনিট
মাধবপুরে সোয়া কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক

নিউজ ডেস্ক:   হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিল আহমেদ এ তথ্য জানান।

আটক করা পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ২০০টি ভারতীয় স্কিনশাইন ক্রিম, ৮৭১টি ফেসওয়াশ ও ৯৮০ প্যাকেট ভারতীয় ট্যাংক।

লেফট্যানেন্ট কর্নেল তানজিল বলেন, “৫৫ বিজিবির বিশেষ দল সোমবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটি রেখে চালক পালিয়ে যায়। পরে এর ভেতর থেকে ৪৩ হাজার ২০০টি ভারতীয় স্কিনশাইন ক্রিম, ৮৭১টি ফেসওয়াশ ও ৯৮০ প্যাকেট ভারতীয় ট্যাংক উদ্ধার করেছে বিজিবি।”


তিনি বলেন, “আটক করা এসব প্রসাধনী ও ট্যাংকের বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ৮ হাজার ৪০০ টাকা। মামলার পর এগুলো হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তর করা হবে।”

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাধবপুরে সোয়া কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার