Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত

BN DESK
02 September 2026, 02:30 PM পড়তে ১ মিনিট
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিক নিহত হয়েছেন।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মী আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২) ও বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, নিহত তিন নারী সকালে একটি ব্যাটারিচালিত টমটমে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশার ভেতর অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে তিন নারী প্রাণ হারান।

তিনি আরও জানান, নিহত শ্রমিকদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত

B
BN DESK | 11 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার