Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

BN DESK
02 September 2026, 03:57 AM পড়তে ১ মিনিট

একমাত্র ইসলামই পারে সত্যিকার অর্থে মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে, এমন মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

রাজধানী ঢাকায় গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

এসময় চলমান বিশ্বপরিস্থিতির কথা তুলে ধরে হেযবুত তওহীদের এমাম বলেন, বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও বাক-স্বাধীনতা হরণের এক পৈশাচিক উৎসব চলছে। একের পর এক মুসলিম রাষ্ট্রের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই অন্যায়ের প্রতিকারে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিন ও মিয়ানমারে মুসলিমদের ন্যূনতম অধিকারও তারা রক্ষা করতে পারে নি।

বাংলাদেশের প্রেক্ষাপট উল্লেখ করে হেযবুত তওহীদের এমাম বলেন, গত দুই বছরে দেশে কয়েকশ মবের ঘটনা ঘটেছে। একটি উগ্র ও সাম্প্রদায়িক গোষ্ঠী সর্বত্র অরাজকতা সৃষ্টি করে বেড়াচ্ছে। তিনি প্রচলিত সিস্টেম পরিবর্তনের প্রস্তাব তুলে ধরে বলেন, ইসলামকে বর্তমানে একটি ভীতিকর বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু এটি আল্লাহপ্রদত্ত সহজ-সরল, ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। আর এই ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই চলমান অন্যায়-অশান্তির অবসান সম্ভব। প্রকৃত ইসলাম কখনও সংস্কৃতি বা অন্য ধর্মাবলম্বীদের ওপর হামলা সমর্থন করেনা।ইসলাম নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনা তিনি রাষ্ট্রীয়, বিচারিক, সামরিক ও অর্থনীতিক অঙ্গন সহ সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতা এবং বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের মধ্যে সংলাপ বৃদ্ধিসহ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ফারস হোটেল এন্ড রিসোর্টসে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, ডা. মাহবুব আলম মাহফুজ ও এসএম সাসমুল হুদা, ডিইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, দৈনিক কালবেলার বার্তা বিভাগের প্রধান ও বিশেষ প্রতিবেদক কবির হোসেন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক এস এম আব্বাস, হেযবুত তওহীদের গণমাধ্যম যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতী, প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার