Logo
ট্রেন্ডিং: বগুড়া সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বগুড়ার শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল ও দোয়া মাহফিল ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মানিকগঞ্জের দুই তেল ব্যবসায়ীকে ভোক্তার লাখ টাকা জরিমানা

BN DESK
22 April 2026, 10:47 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জে অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, মানিকগঞ্জ পৌরসভার হিজুলি বাজারে আরিফ নামের এক ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করার অপরাধে ২০ হাজার টাকা এবং সদর উপজেলার রাজিবপুর বাজারে মিলন এন্টারপ্রাইজের প্রোপাইটর মিলন অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এ সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মানিকগঞ্জ শাখার জেলা সভাপতি সামসুন্নবী তুলিপসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জের দুই তেল ব্যবসায়ীকে ভোক্তার লাখ টাকা জরিমানা

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার