Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারে ছাগল

BN DESK
02 September 2026, 10:42 PM পড়তে ১ মিনিট
মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারে ছাগল

বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, ছাগলরা সুখী মানুষের কণ্ঠস্বর এবং রাগী মানুষের কণ্ঠস্বরের পার্থক্য বুঝতে পারে। গবেষকদের ধারণা ছাগল মানুষের অনুভূতি বুঝতে শিখে গেছে; কারণ প্রাণীটি দীর্ঘ সময় ধরে মানবজাতির সঙ্গে রয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, এই গবেষণার মাধ্যমে উঠে এসেছে ছাগলের মানসিক বুদ্ধি রয়েছে এবং তারা মানুষের উপস্থিতি টের পায়।

ছাগলের ওপর এই গবেষণাটি চালিয়েছে প্রফেসর অ্যালান ম্যাকএলিগোটের নেতৃত্বাধীন একটি দল। তিনি হংকং সিটি বিশ্ববিদ্যালয়ে পশু আচরণ এবং কল্যাণ বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। এই গবেষণায় ব্যবহার করা হয়েছে ভিন্ন প্রজাতি ও ভিন্ন ভিন্ন বয়সের ২৭টি ছাগল। যার সবগুলোই সাধারণ মানুষের পোষা।

একটি স্পিকারের মাধ্যমে ওই ছাগলগুলোর সামনে ‘এই এদিকে তাকাও’ একটি বাক্য বাজানো হয়। একই বাক্য রাগী এবং কোমল কণ্ঠে বাজানো হয়েছে।

এই পরীক্ষা চালানোর সময় গবেষকরা দেখতে পেয়েছেন— কোমল থেকে যখন রাগী কণ্ঠ বাজানো হয়েছে, তখন এতে প্রতিক্রিয়া দেখিয়েছে ছাগলগুলো। একইভাবে যখন আবার রাগী থেকে কোমল কণ্ঠে বাক্যটি বাজানো হয়েছে তখনও ছাগলগুলো প্রতিক্রিয়া দেখিয়েছে। ওই সময় ছাগলগুলো স্পিকারের দিকে দীর্ঘ সময় তাকিয়ে ছিল।

এর আগে আরেকটি গবেষণায় প্রফেসর অ্যালান ম্যাকএলিগোট খুঁজে পেয়েছিলেন; কুকুর এবং ঘোড়ার মতো ছাগলও মানুষের মুখের অভিব্যক্তি বুঝতে পারে। তবে এই গবেষকরা জানিয়েছেন, কীভাবে মানুষের কণ্ঠস্বর এসব প্রাণীর ওপর প্রভাব রাখে সেটি জানতে হলে আরও গবেষণার প্রয়োজন।

সূত্র: বিবিসি

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারে ছাগল

B
BN DESK | 09 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার