Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মামলা দায়েরের দাবিতে ঝিনাইদহ থানার সামনে অবস্থান পাটওয়ারীর

BN DESK
02 September 2026, 03:08 AM পড়তে ১ মিনিট

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের দাবিতে ঝিনাইদহ থানার সামনে অবস্থান করছেন নাসিরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির নেতাকর্মীরা। 

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হন।

এ ঘটনার পর সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। নেতৃবৃন্দ স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান করছেন। 

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মামলা দায়েরের দাবিতে ঝিনাইদহ থানার সামনে অবস্থান পাটওয়ারীর

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার