Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মামার সৎকার শেষে ফেরার পথে নিহত ২

BN DESK
01 September 2026, 07:31 PM পড়তে ১ মিনিট
মামার সৎকার শেষে ফেরার পথে নিহত ২

মফস্বল ডেস্ক : যশোরের কেশবপুরে মামার সৎকারের পর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামা মারা যান। তার সৎকার অনুষ্ঠানে সুভাষ সরকারসহ তিনি অংশ নেন। তাকে সৎকারের পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মৃত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।’

এলাকা: যশোর কেশবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মামার সৎকার শেষে ফেরার পথে নিহত ২

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার