Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মামা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 10:30 PM পড়তে ১ মিনিট
মামা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের কাজীপাড়া এলাকায় মামা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শামিম শেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী সেলিম শেখের স্ত্রী তার ৬ বছর বয়সী শিশু সন্তান শামীম শেখকে সাথে নিয়ে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কাজী পাড়ায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বিকেলে মাদ্রাসার শিক্ষার্থী শামীম পরিবারের সদস্যদের অগোচরে প্রতিবেশীর পুকুরে পড়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মামা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার