Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মার্কেন্টাইল ব্যাংকের ‘মেহেরপুর উপশাখা’ উদ্বোধন

BN DESK
05 September 2026, 10:14 AM পড়তে ১ মিনিট
মার্কেন্টাইল ব্যাংকের ‘মেহেরপুর উপশাখা’ উদ্বোধন

আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘মেহেরপুর উপশাখা’ আজ সোমবার উদ্বোধন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে উপশাখাটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডিবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। 

ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, মেহেরপুর চেম্বার অব কমার্স এর সেক্রেটারী আরিফুল আনাম বকুল, আসলব ইন্টাঃ লিঃ এর প্রধান নির্বাহী মোঃ ওয়াহেদুজ্জামান, ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা প্রধান রুহিদাস পাল, মেহেরপুর উপশাখার ইনচার্জ জুয়েল রানাসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহকবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তারা মেহেরপুর উপশাখায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের ৪৫তম  মেহেরপুর উপশাখা চুয়াডাঙ্গা শাখার নিয়ন্ত্রণাধীন। উপশাখাটি প্রধান সড়ক, কাঁসারী পাড়া, ওয়ার্ড-০১, মেহেরপুর সদরে অবস্থিত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংকের ‘মেহেরপুর উপশাখা’ উদ্বোধন

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার