Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মার্কেন্টাইল ব্যাংকে ‘ঝুঁকি সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 10:20 AM পড়তে ১ মিনিট
মার্কেন্টাইল ব্যাংকে ‘ঝুঁকি সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৪’ আজ শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মেজবাউল হক। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ খান বেলাল ও উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ। বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিভিশনের যুগ্ম পরিচালক মাহমুদা হক ও উপপরিচালক রবিন চন্দ্র পাল সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসভিপি ও ডিসিআরও (ভারপ্রাপ্ত) মোঃ নাসিম আলম। উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ এবং অসীম কুমার সাহা, এসইভিপিবৃন্দ শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ঝুঁকি সম্মেলনে সকল ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটসমূহের প্রধান ও এমবিটিআই এর অধ্যক্ষ, সকল আঞ্চলিক অফিসের প্রধান, সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংকে ‘ঝুঁকি সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত

B
BN DESK | 07 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার